শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাজধানী ঢাকায় করোনায় আক্রান্ত ৭৬৮৪ জন

খবরপত্র ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

মহামারি করোনাভাইরাসে দেশের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন রাজধানী ঢাকার মানুষ।

দেশে মঙ্গলবার নতুন করে আরও ৯৬৯ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট ১৬ হাজার ৬৬০ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

তাদের মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা সাত হাজার ৬৮৪ জন। এর মধ্যে গতকাল মঙ্গলবার ঢাকায় ৪০৯ জন করোনায় আক্রান্ত শনাক্ত হন। দেশে মোট আক্রান্তের ৫৯ দশমিক ৪৫ ভাগ রোগী রয়েছে রাজধানীতে। এ ছাড়া ঢাকা জেলায় ২৩৮ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে ১ হাজার ২৮৬ জন আক্রান্ত, গাজীপুরে ৩৪৭ জন, কিশোরগঞ্জে ২০৫ জন, নরসিংদীতে ১৭২ জন, মাদারীপুরে ৫৭ জন, মুন্সীগঞ্জে ২১৬ জন, মানিকগঞ্জে ২৯ জন, রাজবাড়ীতে ২৩ জন, গোপালগঞ্জে ৬২ জন, টাঙ্গাইলে ৩২ জন, শরীয়তপুরে ৬০ জন ও ফরিদপুরে ৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com