শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকা উত্তর সিটির মেয়রের দায়িত্ব নিলেন আতিক

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। বুধবার ডিএনসিসি নগর ভবনে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানে আতিকুল ইসলামকে মেয়র পদের দায়িত্বভার বুঝিয়ে দেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তাফা।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ডিএনসিসির মেয়র পদে জয়লাভ করেন আতিকুল ইসলাম। এর আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে প্রথম মেয়াদে মেয়র নির্বাচিত হন আতিকুল। সেই মেয়াদে প্রায় এক বছর মেয়র পদে দায়িত্ব পালন করেন তিনি।

উত্তরের মেয়র হিসেবে আতিক দায়িত্ব নিলেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে আগামী শনিবার দায়িত্ব নিবেন শেখ ফজলে নূর তাপস।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com