বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রাণ বিতরণ নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে : কাদের

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৩ মে, ২০২০

ত্রাণ বিতরণ নিয়ে একটি মতলবি মহল অপপ্রচার চালাচ্ছে দাবি করে এই অপপ্রচারে বিভ্রান্ত না হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৩ এপ্রিল) জাতীয় সংসদ ভবন এলাকায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন।

কাদের বলেন, যারা মনে করছেন সিদ্ধান্ত ভুল, তাদেরকে বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং বিশ্বের বিভিন্ন দেশের দিকে চেয়ে বিষয়টি বিবেচনা করার অনুরোধ করা হলো।

তিনি আরও বলেন, সরকারি ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে, এ পর্যন্ত সরকার চার কোটি মানুষের মাঝে সহায়তা পৌঁছে দিয়েছে। ৬৪টি জেলায় প্রায় দেড় লাখ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে এবং এক কোটি মানুষকে রেশনের আওতায় আনা হয়েছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা দেশের যে কোনো দুর্যোগে আর্ত মানবতায় সবার আগেই মানবিক সহায়তা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, দুর্যোগকালে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারির এ সময়ে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটতে পারে বলে বিভিন্ন মাধ্যমে খবর প্রকাশিত হচ্ছে। এডিস থেকে মুক্তি পেতে সামাজিক সচেতনতা জরুরি।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com