বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন। গত শুক্রবার (১৫ অক্টোবর) সন্ধ্যার পর দেশের কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছিল। তবে গতকাল শনিবার সকাল থেকেই আবার ‘আগুন ছড়াচ্ছে’ সূর্য। সংশ্লিষ্টরা বলছেন, সাগরে সৃষ্ট লঘুচাপের কারণে বাতাসেও বেড়েছে জ্বলীয় বাষ্পের পরিমাণ। আর এ কারণে গরমের অনুভূতিও বেশি হচ্ছে। আরও দু’দিন এমন গরম পড়তে পারে। এরপর আগামী সোমবার (১৮ অক্টোবর) থেকে টানা দুই-তিনদিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর।আবহাওয়াবিদ আরিফ হোসেন বলেন, ক্ষণিকের বৃষ্টিতে তাপমাত্রা গতকালের তুলনায় আজ কিছুটা কম। যদিও গরমের ভ্যাপসা ভাবটা আগের মতোই আছে। ১৮ অক্টোবর থেকে ২০ অক্টোবর বৃষ্টি হতে পারে। এরপর থেকে আস্তে আস্তে তাপমাত্রা আগের তুলনায় অনেক কমে আসবে। গতকাল ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়, সাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি এখন ভারতের উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। দেশের অন্য এলাকায় কম সক্রিয়। এটি উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।
এর প্রভাবে সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বগুড়ায় ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ ৩৭ দশমিক ৪, ময়মনসিংহে আজ ৩৬ দশমিক ৫, চট্টগ্রামে ৩৫ দশমিক ৬, সিলেটে ৩৬ দশমিক ৪, রাজশাহীতে ৩৫ দশমিক ৭, রংপুরে ৩৪ দশমিক ৩, খুলনায় ৩৬ দশমিক ৫, এবং বরিশালে ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com