শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

উলিপুরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

কুড়িগ্রামের উলিপুরে দূর্গা মন্দির ভাঙচুর, অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শহরের বড় মসজিদ মোড়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উলিপুর উপজলা শাখার আয়াজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজলা পুজা উদযাপন পরিষদের সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, নেফড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি নিপেন্দ্র নাথ বর্মন, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি চিত্যেন্দ্র নাথ সেতু, নিমাই কুমার সিংহ, উপজলা ব্রাহ্মন সমিতির সভাপতি সুনিল চক্রবর্তী। এ সময় সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, মাওলানা সফিকুর রহমান সফি, উপজলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক গোলাম হোসেন মন্টু, জেলা আওয়ামী লীগ এর সদস্য আহসান হাবীব রানা, উপজলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সরদার, সাবেক মুক্তিযাদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, শ্রমিক নেতা আব্দুল মোত্তালেব, বীরমুক্তিযাদ্ধা স্বপন কুমার সরকার ভকত প্রমুখ। উল্লেখ্য, গত ১৩ অক্টোবর রাতে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে উলিপুর উপজলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মন পাড়া দূর্গা মন্দির, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির, নেফড়া সার্বজনীন দূর্গা মন্দির, থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সার্বজনীন দূর্গা মন্দির ও বেগমগঞ্জ ইউনিয়নের একটি দূর্গা মন্দিরসহ সাতটি মন্দির দুর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাংচুর, মন্দিরে অগ্নিসংযাগ ও মন্দির সংলগ্ন বাড়ি ঘর ভাংচুর করা হয়। এ ঘটনায় উলিপুর থানা পুলিশ ২৫ জনকে আটক করে। সমাবেশে নারী-পুরুষসহ সহস্রাধিক মানুষ উপস্থিত ছিল।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com