শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আশুলিয়ায় গৃহহীনকে ঘর দিল যুবলীগ

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :
  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী ও তাঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলে’র ৫৮তম জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দুই গৃহহীনকে জমিসহ ঘর উপহার দিয়েছে থানা যুবলীগ। রোববার দুপুরে আশুলিয়ার ইয়ারপুর ধনাইগদ এলাকার দুই অসহায় গৃহহীনকে দুটি ঘর প্রদান করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে ঘর দুটির উদ্ভোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে সামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল ইসলাম খান নিখিল। সার্বিক তত্বাবধানে ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের আহব্বায়ক কবির হোসেন সরকার। যারা ঘর পেলেন, সাহিদা বেগম(৫০) ও প্রতিবন্ধী আবু সায়েদ(৭০)। ঘরটিতে ২টি শয়ন কক্ষ, ১টি গোসলখানা ও ১রান্না ঘর সহ সামনে বাড়ান্দাও রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে সারাদেশের প্রতিটি জেলায় অসহায় গৃহহীন মানুষকে বিনামূল্যে গৃহনির্মাণ করে দেবার কর্মসূচি হাতে নেয়। সেই কর্মসূচির নাম দেওয়া হয় আশ্রয় কর্মসূচি। অনুষ্ঠানে এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা যুবলীগের যুগ্ম-আহব্বায়ক মঈনুল ইসলাম ভুইয়া, শিমুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আমির হোসেন খান জয়, ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরুল আমিন সরকার প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com