বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরিশালে সাত পুলিশ সদস্যসহ করোনায় আক্রান্ত ১০ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মে, ২০২০

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সাত সদস্য ও তাদের একজনের পরিবারের তিন সদস্যসহ মোট ১০ জনের করোনা পজেটিভ হয়েছে। বৃহস্পতিবার রাত ১০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পুলিশ সদস্যদের মধ্যে একজন এসআই, ৬ জন কনস্টাবল রয়েছে। এছাড়া বাকি তিনজন এক পুলিশ কনস্টাবলের পরিবারের সদস্য।

এ নিয়ে গত তিনদিনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মোট ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এরা সবাই বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশানার (উত্তর) কার্যালয়ে কমর্রত।

ওই অফিসের একজন গাড়িচালকের প্রথম করোনা শনাক্ত হয়। এ কারণে ওই ড্রাইভারের সংস্পর্শে যারা এসেছিলেন এমন ৪৯ জনকে গত বুধবার করোনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার রাতে এদের মধ্য থেকে ১০ জনের করোনা পজেটিভ আসে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com