শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইয়ে উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে সম্প্রীতি র‌্যালি ও সমাবেশ

কামরুল ইসলাম (মিরসরাই) চট্টগ্রাম :
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

মিরসরাইয়ে সাম্প্রদায়িক অক্ষুণ্ন রাখতে ধর্ম, বর্ণ নির্বিশেষে একজাতি একদেশ সম্প্রীতির বাংলাদেশ-এ স্লোগান কে সামনে রেখে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) বিকালে উপজেলা স্ট্রেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সম্প্রীতি র‌্যালি বের হয়ে উপজেলা স্ট্রেডিয়ামের সামনে গিয়ে সমাবেশ মিলিত হয়। সমাবেশ ও র‌্যালিতে ইমাম, পুরোহিত, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিরসরাই উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ জসিম উদ্দিন, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদক সহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রায় ৩০টির ও অধিক সামাজিক সংগঠন, বিভিন্ন স্কুল কলেজ এর ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভায় উপস্থিত সকলে মিরসরাইয়ের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রাখতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কাজ করবেন বলে পোষণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com