শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মিরসরাইতে লায়ন্স ক্লাবের ডিটিই ক্যাম্প

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

লায়ন্স ক্লাবের উদ্যোগে মীরসরাই উপজেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও ডায়াবেটিক পরীক্ষা করেছে লায়ন্স ক্লাব। আজ শনিবার (৩০ অক্টোবর) লিও ক্লাবের সার্বিক সহযোগিতায় সকাল ৮ ঘটিকা থেকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের পাতাকোটে ডা. এসএ ফারুকের বাড়ীতে লায়ন্স ক্লাব চিটাগাং খুলশী ও মীরসরাইয়ের আয়োজনে চট্টগ্রাম লায়ন্স দাতব্য হাসপাতালের ডাক্তারবৃন্দ কতৃর্ক ৮৫০ জন রোগীর বিনামূল্যে চোখের পরীক্ষা ও ডায়াবেটিক ও রক্তচাপ পরীক্ষা করা হয়। এতে ১২১ জন রোগীকে অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। উক্ত কর্মসূচীতে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫ বি৪ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন তাহের আহমদ, জোন চেয়ারপার্সন লায়ন এজেডএম সাইফুল ইসলাম টুটুল, শেফা ইনসান হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এ ফারুক, লায়ন ইলিয়াছ সিরাজী, লায়ন মঈন উদ্দিন, খুলশীর সেক্রেটারী লায়ন রাশেদা আক্তার মুন্নি, মীরসরাইয়ের সেক্রেটারী লায়ন আশরাফ উদ্দিন সোহেল, লায়ন আজিজ উদ্দিন চৌধুরী, লায়ন কামরুল আলম, লায়ন সাইফুল ইসলাম, লায়ন মোস্তফা চৌধুরী প্রমুখ। কর্মসূচীর যৌথ আয়োজক লায়ন্স ক্লাব অব চিটাগং মীরসরাই, খুলশী এবং ইমাজিং সন্দীপ। এছাড়াও সার্বিক সহযোগিতায় ছিল লিও ক্লাব অব চট্টগ্রাম খুলশী, মিরসরাই, খুলশী ব্লু, হিল ভিউ, ইমার্জিং সন্দীপ, ইমার্জিং সেন্টেনিয়াল। উল্লেখ্য, লায়ন্স ক্লাব অব চিটাগাং মীরসরাইয়ের ২০২১-২০২২ সেবাবর্ষের অক্টোবর সার্ভিস একটিভিটি হিসেবে বিনামূল্যে ডিটিই ক্যাম্প, রক্তের গ্রুপ নির্ধারণ, চক্ষু ও ডায়াবেটিক পরীক্ষা, ত্রাণ বিতরণ, তাল গাছের চারা রোপন, মাস্ক বিতরণসহ নানাবিধ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com