বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের পূর্ব বাইয়ার পাড়ার পাহাড়ি ছড়া থেকে অবৈধ বালু উত্তোলনে অভিযান। এসময় ১৫হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। ৩ নভেম্বর বিকেলে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ মাসুদ রানা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানা জানান, কিছুদিন ধরে পূর্ব বাইয়ার পাড়ার পাহাড়ি ছড়া থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছিল । জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে এবং সরকারি সম্পত্তির ক্ষতিসাধন হচ্ছে। উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২টি স্পট হতে আনুমানিক ১৫হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। তিনি আরও জানান, বালু জব্দ করে নিলামের জন্য লাল পতাকা টাঙানো হয়েছে।জব্দকৃত বালি সার্ভেয়ারের দ্বারা পরিমাপ করে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। পরিবেশ বিপন্নকারী সকল অবৈধ কর্মকা-ের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com