শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সাইফ চন্দনের ‘কয়লা’ সিনেমায় বুবলী

বিনোদন ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শামীম আহমেদ রনির পরিচালনায় শাকিব খানের বিপরীতে তিনি পা রাখেন চলচ্চিত্রে। এরপর কাজ করেছেন কাজী হায়াতসহ দেশের নানা প্রজন্মের পরিচালকদের সঙ্গে।
এবার বুবলীকে দেখা যাবে সাইফ চন্দনের সিনেমায়। সিমপ্ল্যাক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত এ সিনেমার নাম ‘কয়লা’। এখানে বেশ চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে বুবলীকে। তবে ছবিটিতে নায়ক হিসেবে কে থাকছেন- তা এখনো চূড়ান্ত হয়নি। চন্দন জানান, খুব শিগগিরই নায়কের নাম ঘোষণা করা হবে।
বুবলীকে নিয়ে সিনেমা পরিচালনা প্রসঙ্গে সাইফ চন্দন জাগো নিউজে বলেন, ‘সিনেমার গল্প ও চরিত্র শুনে আগ্রহ দেখিয়েছেন বুবলী। তার সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও হয়ে গেছে। আশা করছি একটি ভালো ও উপভোগ্য সিনেমা উপহার দিতে পারবো আমরা।’ বুবলী বলেন, ‘আমি খুবই এক্সাইটেড এ সিনেমার চরিত্রটি নিয়ে। একেবারেই নতুন ধরণের চরিত্র আমার জন্য। নিজেকে নতুনভাবে হাজির করতে যে কোনোসময়ই ভালো লাগে।’ খুব শিগগিরই ‘কয়লা’ ছবির শুটিং শুরু হবে বলে নিশ্চিত করলেন সাইফ চন্দন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com