মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নতুন ৮ জনসহ ফায়ার সার্ভিসের ২৪ সদস্য করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৬ মে, ২০২০

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আরও ৮ জন কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ফায়ার সার্ভিসে মোট ২৪ জন কর্মকর্তা-কর্মচারী করোনাভাইরাসে আক্রান্ত হলেন।

শনিবার (১৬ মে) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে বর্তমানে একজন সুস্থ হয়েছেন। বাকি ২৩ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শাহজাহান শিকদার বলেন, ‘অগ্নিদুর্ঘটনা নির্বাপণ ও উদ্ধারকাজে অংশ নিয়ে এদের কয়েকজন প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে তাদের থেকে অন্যরা সংক্রমিত হয়ে থাকতে পারেন। করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন সদরঘাট ফায়ার স্টেশনের, দুজন পোস্তগোলা ফায়ার স্টেশনের, তিনজন অধিদফতরের অফিস শাখার, সাতজন সদর দফতর সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের এবং চারজন ঢাকা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মী। আক্রান্তদের মধ্যে ১৫ জনকে পূর্বাচল মাল্টিপারপাস ফায়ার সার্ভিস সেন্টারের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং ৮ জনকে সদরঘাট ফায়ার স্টেশনে প্রাতিষ্ঠানিক কোয়ারেনটাইনে রাখা হয়েছে।’

তিনি জানান, করোনা আক্রান্তদের সকলেই এখনও ভালো আছেন। এদের মধ্যে একজন কর্মকর্তা পর পর দুইবার নমুনা পরীক্ষায় নেগেটিভ হওয়ায় তাকে সুস্থ ঘোষণা করা হয়েছে। ২৪ জন আক্রান্তের মধ্যে তিনিই প্রথম আক্রান্ত হয়েছিলেন। অন্যদের ওপর নিবিড়ভাবে নজর রাখা হচ্ছে এবং স্বাস্থ্যের উন্নতি বা অবনতি হলে প্রয়োজনে তাদের আইসোলেশনে রাখা হবে বা হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, দেশে এ পর্যন্ত ২০ হাজার ৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ গেছে ২৯৮ জনের।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com