বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

কেরানীগঞ্জে একদিনে আক্রান্ত আরও ১৭ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় আরেক সরকারি চিকিৎসকসহ একদিনে নতুন করে ১৭ করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৭৫ জনে। এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে নয়জনের ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ জন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন জানান, শনিবার রাতে পরীক্ষার ফলাফলে নতুন করে ওই ১৭ জনের শরীরে সংক্রমণের বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন।

তিনি আরও জানান, ২৩ থেকে ৫০ বছর বয়সী নতুন আক্রান্তরা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৩৫ বছর বয়সী একজন মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ), কেরানীগঞ্জের বসুন্ধরা আদ-দ্বীন হাসপাতালের দুজন ও সাজিদা হাসপাতালের একজন কর্মী রয়েছেন।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে ডা. মোবারক বলেন, এ উপজেলায় প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সংক্রমণের ঝুঁকি এড়াতে ইতোমধ্যে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com