শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ভোলায় করোনায় আক্রান্ত আরও ৬ জন, মোট ১৬

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় রবিবার, ১৭ মে, ২০২০

ভোলায় এক ব্যাংক কর্মকর্তাসহ আরও নতুন করে ৬ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট সনাক্ত হলো ১৬ জন।

সিভিল সার্জন ডাক্তার রতন কুমার ঢালি জানান, নতুন আক্রান্ত ৬ জনের মধ্যে ভোলা সদর উপজেলায় ৪ জন এবং মনপুরা উপজেলায় ২ জন। শনিবার (১৬ মে) রাতে সিভিল সার্জন এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলার খেয়াঘাট সড়কের কাজী ফার্মের ২ স্টাফ, সার্কিট হাউজ এলাকার ১ জন এবং যুগীর ঘোল এলাকার এক ব্যাংক কর্মকর্তা রয়েছেন। অপরদিকে, মনপুরার ২ জনের বাড়ি হাজীরহাট এলাকায়। তারা সম্প্রতি ঢাকা থেকে মনপুরায় নিজেদের বাড়ি এসেছেন।

জেলায় এ পর্যন্ত মোট ৯৭৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ৭৩৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে ১৬ জনের পজেটিভ এবং বাকি সকলের নেগেটিভ।

উল্লেখ্য, ভোলা জেলায় মোট শনাক্ত হওয়া ১৬ জনের মধ্যে ৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের মধ্যে ৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এবং অন্যান্যরা সকলে হোম কোয়ারেন্টানে রয়েছেন এবং সংশ্লিষ্ট বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com