মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
র‍্যাবের ডিজি হলেন হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন ট্রাম্পের সামনে উভয় সংকট গুগল ক্রোমে ‘জিরো ডে অ্যালার্ট’ ঈদে দীপ্ত প্লেতে নতুন সংযোজন ১ থেকে ৩ মিনিটের নাটক লাইলাতুল কদর উম্মতে মুহাম্মাদির মর্যাদার প্রতীক একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল

আপিলেও রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল, স্ত্রী বৈধ প্রার্থী

খবরপত্র রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১৮

জাতীয় পার্টির মহাসচিব পদ থেকে বরখাস্ত এ বি এম রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা। অভিযোগ ছিল খেলাপি ঋণ থাকার। নির্বাচন কমিশনে আপিল করেও পটুয়াখালী-১ আসন থেকে প্রার্থিতা ফিরে পাননি তিনি। তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত আপিলেও বহাল রয়েছে।

তবে রুহুল আমিন হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্নার প্রার্থিতা বাতিল চেয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আবেদন নামঞ্জুর করেছে ইসি। ফলে রুহুল আমিন হাওলাদার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করতে পারলেও তার স্ত্রী বৈধ প্রার্থী হিসেবেই প্রতিদ্বন্দ্বিতা করবেন। শুক্রবার (৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে এ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয় তাকে।

এদিকে, রিটার্নিং কর্মকর্তা হাওলাদারের স্ত্রী নাসরিন জাহান রত্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করলেও তার বৈধতা চ্যালেঞ্জ করে ইসিতে আবেদন করেছিলেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আপিল শুনানির পর সেই আবেদন খারিজ করে দিয়েছে ইসি।

এর আগে, ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এর পরদিন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নের আশ্বাস দিয়ে আর্থিক লেনদেনে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠায় মহাসচিব পদ থেকে এ বি এম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

এর আগে, শুক্রবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বে চার কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী আপিল শুনানি করছেন। আপিল শুনানি পরিচালনা করছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। ইসির তথ্য অনুযায়ী, আজ শুক্রবার ক্রমিক নম্বর ১৬১ থেকে ৩১০ পর্যন্ত ১৫০ জনের শুনানি গ্রহণ করা হবে।

খবরপত্র/এমআই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com