শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেড় মাস গ্যাস ঘাটতির শঙ্কা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

সরবরাহকারী জাহাজের মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় এলএনজি সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। এই ত্রুটি সারতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। এতে করে ওই পর্যন্ত সারাদেশে গ্যাস ঘাটতির শঙ্কা দেখা দিয়েছে। সোমবার (৩০ নভেম্বর) জ্বালানি মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা যায়। প্রসঙ্গত, মুরিং হলো এমন স্থায়ী কাঠামো, যেখানে কোনও জাহাজ বাঁধা অবস্থায় সুরক্ষিত থাকে। এই লাইন ছিঁড়ে গেলে জাহাজ থেকে জাহাজে গ্যাস সরবরাহে সমস্যা হয়।
জানা যায়, সামিট এলএনজি টার্মিনালের একটি মুরিং লাইন ছিঁড়ে যাওয়ায় জাহাজ থেকে জাহাজে এলএনজি পরিবহন করা সম্ভব হবে না। ফলে এলএনজি সরবরাহে বিঘœ ঘটবে। আগামী বছরের ১৫ জানুয়ারির মধ্যে এই ত্রুটি মেরামত বা পুনঃস্থাপন করা সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে। তবে, এলএনজি থেকে প্রতিদিন ৫৬০ থেকে ৫৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এদিকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গ্যাস সরবরাহে বিঘœ সৃষ্টির জন্য দুঃখ প্রকাশ করছে এবং প্রাকৃতিক গ্যাস ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানিয়েছে। এখন দেশে গ্যাসের চাহিদা রয়েছে ৪ হাজার মিলিয়ন ঘনফুট। পেট্রোবাংলা প্রতিদিন ৩ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। এর মধ্যে ৬০০ থেকে ৭০০ মিলিয়ন ঘনফুট আমাদানি করা গ্যাস সরবরাহ করা হয়। আর বাকিটা দেশীয় গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com