শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরের দেওয়ানগঞ্জে পৌর মেয়রের গ্রেফতার দাবিতে মানববন্ধন

এম এ কাশেম জামালপুর :
  • আপডেট সময় রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহর আপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারীবৃন্দ।আজ দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিতের ঘটনায় দায়েরকৃত মামলায় পৌর মেয়রকে আবিলম্বে গ্রেফতার ও আপসারণের দাবি জানান। তা না হলে শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রমসহ ইউনিয়ন পরিষদ নির্বাচনের সকল কার্যক্রম থেকে সরে আসার ঘোষণা দেন শিক্ষকরা। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয় শিক্ষক, কর্মচারীরা।উল্লেখ্য বিজয় দিবসের অনুষ্ঠানে পুষ্পস্তবক অর্পণের সময় ঘোষণা মঞ্চ থেকে পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহানশাহর নাম দেরিতে ঘোষণা করায় তিনি ক্ষিপ্ত হয়ে অনুষ্ঠানের উপস্থাপক উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মেহের উল্লাহকে অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। এঘটনায় পৌর মেয়রকে আসামি করে মামলা দায়ের করেন ওই শিক্ষা কর্মকর্তা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com