রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের প্রতি মসজিদে ৫ হাজার টাকা অনুদান

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

করোনাভাইরাসের মহামারির মধ্যে দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাওয়া দেশের প্রায় আড়াইলাখ মসজিদের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দিচ্ছে সরকার।

বুধবার (২০ মে) ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, দেশের প্রত্যেকটি সিটি করেপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত ২ লাখ ৪৪ হাজার ৪৩টি মসজিদের প্রতিটিতে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। এই অনুদান বাবদ মোট ১২২ কোটি ২ লাখ ১৫ হাজার টাকা অনুমোদন করা হয়েছে।

সরকারের এই টাকা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারেরর মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগ/জেলা কার্যালয়ের পরিচালক/উপ-পরিচালকের ব্যাংক হিসাবে এরইমধ্যে জমা করা হয়েছে।

সংশ্লিষ্ট সব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকতা ও ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক/উপ-পরিচালকের সমন্বয়ে এই অনুদানের অর্থ/চেক বিতরণ করা হবে।

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস পরিস্থিতিতে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে দেশের সব মসজিদগুলোতে অর্থ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্থ অনুমোদনের ফলে তার সেই প্রতিশ্রুতি বাস্তব করা হচ্ছে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com