মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ফরিদপুরে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরও ৩৫ জন

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বুধবার, ২০ মে, ২০২০

ফরিদপুরে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, স্বামী-স্ত্রীসহ ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বুধবার (২০ মে) বিকেলে ফরিদপুর মেডিকেল কলেজের করোনা ল্যাব থেকে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৯৭ জন।

এদিকে গত সোমবার (১৮ মে) আলফাডাঙ্গা পৌর এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির (৩৭) মৃত্যু হয়েছে। তার শরীরের নমুনা পরীক্ষা করে জানা গেছে তিনি করোনাভাইরাসজনিত রোগে আক্রান্ত ছিলেন।

ফরিদপুরে নতুন করে যে ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক (৪০), ভাঙ্গায় স্বামী (২৮) ও স্ত্রী (২২), ভাঙ্গায় পাঁচ মাস বয়সী এক শিশু ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী স্বাস্থ্যকর্মী (৩২) রয়েছেন।

আক্রান্তের মধ্যে পাঁচ মাসের শিশু থেকে শুরু করে ৬৫ বছরের বৃদ্ধও রয়েছেন। এর মধ্যে ২০ বছর বয়সী রয়েছে ছয়জন। ২১ থেকে ৪০ বছর বয়সী রয়েছে ১৮ জন। ৪১ থেকে ৬০ বছরের মধ্যে রয়েছেন নয় জন এবং ৬১ বছরের ঊর্ধ্বে রয়েছেন দুইজন।

নতুন আক্রান্তের মধ্যে আলফাডাঙ্গায় ১২ জন, নগরকান্দায় ছয়জন, বোয়ালমারীতে পাঁচজন, ভাঙ্গায় তিনজন এবং ফরিদপুর শহরসহ সদরে নয়জন।

ফরিদপুরে মোট শনাক্ত ৯৭ জনের মধ্যে বোয়ালমারীতে ২৬, নগরকান্দায় ১৯, ফরিদপুর সদরে, আলফাডাঙ্গায় ১৭, ভাঙ্গায় ৬, সদরপুরে ৪, চরভদ্রাসনে ৩, মধুখালীতে ২ এবং সালথায় ১ জন।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com