শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শিবগঞ্জে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময়

আমিনুল হক আঞ্চলিক প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ) :
  • আপডেট সময় বুধবার, ১২ জানুয়ারী, ২০২২

পানি সম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার উদ্যোগে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা, ২০১৮ কার্যকরণ শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় প্রণীত অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়য়ের খসড়া রিপোর্টের উপর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল-রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব ও পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক দেলওয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক আলমগীর হোসেন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলামসহ অন্যরা। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনা বাস্তবায়নে বাংলাদেশ পানি বিধিমালা- ২০১৮ কার্যকরণ বিষয়ক আলোকপাত করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com