শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরায় দুই চোখ বিহীন ও বিকৃত মুখ নিয়ে ছাগলের বাচ্চার জন্ম

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২

নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নে দুই চোখ বিহীন ও বিকৃত মুখ বিহীন ছাগলের বাচ্চার জন্ম হয়েছে। ছাগলের এই বাচ্চাটিকে একনজর দেখতে স্থানীয় এলাকাবাসীর মধ্যে কৌতুহল সৃষ্টি হয়। গত বুধবার (২৬ জানুয়ারি) ওই ইউনিয়নের উত্তরপাড়া এলাকার আবু-বকর সিদ্দিক এর বাড়িতে এ ছাগলের বাচ্চাটির জন্ম হয় বলে জানা যায়। ছাগল মালিক আবু-বকর সিদ্দিক বলেন, আমি গত পাঁচ বছর যাবত ছাগল লালন-পালন করি। দেশি জাতের একটি ছাগল থেকে চোখ ছাড়া ও বিকৃত মুখ নিয়ে এ ছাগলের বাচ্চাটির জন্ম হয়। ছাগলের বাচ্চাটির শরীর, পা ও কান স্বাভাবিক আছে। দুই চোখ বিহীন বিকৃত মুখে দুটি জিহ্বা ও চার-পাঁচটি দাঁত থাকলেও বাচ্চাটিকে হাত দিয়ে ধরে খাওয়ানো যাচ্ছেনা। এ ভাবে না খেয়ে আর কতদিন বাঁচতে পারবে আল্লাহ জানে! স্থানীয়রা বলছেন এমন ছাগলের বাচ্চা আগে কখনও দেখিনি। আল্লাহর কাছে প্রার্থনা বাচ্চাটি বেঁচে থাকুক। দুই চোখ বিহীন ও বিকৃত মুখ ওয়ালা ছাগলের বাচ্চাটি দেখার জন্য অনেক লোক আসছে। এ ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজহার বলেন, বিভিন্ন স্থান থেকে প্রায়ই খবর পাওয়া যায় এমন কিছু পশু জন্ম নিয়েছে। এটি আসলে জীনগত ত্রুটির কারণে হয়ে থাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com