বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রকল্পের মালামাল বিতরণ

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী, ২০২২

শেরপুরে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রকল্পের জন্য মালামাল বিতরণ করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের গণগ্রন্থাগার অধিদফতর  কর্তৃক ওইসব মালামাল বিতরণ করা হয়। মঙ্গলবার ১ ফেব্রুয়ারি দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারে মালামাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের মাধ্যমে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ  সম্পর্কে জানতে পারবে। বঙ্গবন্ধুর চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শেরপুরের জেলা প্রশাসক মো. মোমিনুর রশিদের সভাপতিত্বে ও জেলা সরকারি গণগ্রন্থাগারের গ্রন্থাগারিক মো. সাজ্জাদুল করিমের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন রহমান অমি, জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদের সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. আফজাল হোসেন প্রমুখ। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন প্রকল্প সূত্রে জানা গেছে, প্রতিটি গণগ্রন্থাগারে ১৯৬টি বই, একটি কার্পেট, ৪টি ফ্রেম, ফ্রেমে সংযুক্ত ছবি, ৬টি ফ্রেমে সংযুক্ত লোগো, ৪টি স্টিলের বুকসেলফ, একটি কাঠের রিডিং টেবিল, ২টি রিডিং চেয়ার থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com