মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
একেকটি খাল, একেকটির গ্রামের প্রাণ-আমান উল্লাহ আমান খাল খননে দেশের কৃষি শস্যপণ্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি কালীগঞ্জ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির দোয়া ও ইফতার মাহফিল কালিয়ায় মৌসুমি ফসলের দখলে সকল সড়ক, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা নবীনগর-বাঞ্ছারামপুর-ঢাকা চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ রাস্তাটি বেহাল দশা আজ বারুনী স্নানে শেষ হচ্ছে ৪শ বছরের ঐতিহ্য জামালপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে নি¤œমানের লাচ্ছা সেমাই: স্থানীয় প্রশাসন নিরব ফকিরহাটে ২৫ কেজি করে চাল পেল ৩০০ পরিবার কালিয়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন আগৈলঝাড়া উপজেলা থেকে কর্মস্থল ত্যাগ ফুলের শুভেচ্ছা বিনিময়

অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতের আহ্বান ইইউ’র

খবরপত্র রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় দেশগুলো। আগামী ৩০ ডিসেম্বর আসন্ন জাতীয় একাদশ জাতীয় নির্বাচনী প্রচারণা শুরুর প্রাক্কালে ইউরোপীয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো এবং নরওয়ে ও সুইজারল্যান্ড এই আহ্বান জানিয়েছে।

সোমবার ইউরোপীয় দেশগুলোর রাষ্ট্রদূতদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়। ইউরোপীয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, স্পেন, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, নরওয়ে ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতরা এতে স্বাক্ষর করেছেন। বিবৃতিতে বলা হয়, নাগরিক অধিকার, মত প্রকাশের স্বাধীনতা ও দল করার স্বাধীনতাকে রক্ষা করার জন্য সব অংশগ্রহণকারীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

সকল রাজনৈতিক দলকে সহিংসতা পরিহার এবং তাদের রাজনৈতিক দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছে দেশগুলো। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনী যেন আইন মেনে চলে সেই বিষয়েও আহ্বান জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশিদের জন্য জাতীয় উন্নয়নের পথে এগিয়ে যেতে অংশগ্রহণমূলক নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

খবরপত্র/এমআই




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com