শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিরাজগঞ্জে ১ লাখ ৬৫ হাজার ১৩১ কার্ডধারী পাবে টিসিবির পণ্য

বদরুল আলম দুলাল সিরাজগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২

সিরাজগঞ্জ ১ লাখ ৬৫ হাজার ১৩১ জন কার্ডধারীরা পাবেন টিসিবির পণ্য। কার্ডধারীরা রমজান মাসসহ দুই দফায় পাবেন টিসিবির পণ্য। শনিবার সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক ড. ফারুখ আহম্মেদ এ তথ্য জানান। তিনি বলেন, রোববার (২০ মার্চ) থেকে সারাদেশের সাথে সিরাজগঞ্জ জেলার সব উপজেলায় একযোগে টিসিবির পণ্য বিতরণ শুরু হবে। প্রতি কার্ডধারী প্রথম দফায় ২ কেজি চিনি (৫৫ টাকা প্রতি কেজি), ২ কেজি মসুর ডাল (৬৫ টাকা প্রতি কেজি) ও ২ লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার) পাবেন। এছাড়া রমজান মাসে দ্বিতীয় দফায় এই তিনটি পণ্যের সাথে ২ কেজি করে ছোলা (৫০ টাকা কেজি) দেয়া হবে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুনীর হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাংবাদিক ফেরদৌস হাসান, এস এম তফিজ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com