বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় আরও এক পুলিশের মৃত্যু, মোট ১৫

খবরপত্র প্রতিবেদক : 
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
ছবি-সংগৃহীত

মহামারি করোনাভাইরাসে দেশে আরও এক পুলিশ সদস্য প্রাণ দিয়েছেন। দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগকারী বাংলাদেশ পুলিশের এ গর্বিত সদস্য এসআই মো. রাসেল বিশ্বাস (৩৫)। ফলে দেশে করোনা যুদ্ধে প্রাণ হারায় মোট ১৫ পুলিশ সদস্য।

পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা বৃহস্পতিবার (২৮ মে ) এ তথ্য জানিয়েছেন।

এসআই মো. রাসেল বিশ্বাসের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে বাংলাদেশ পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ, উল্লেখ করেন এআইজি।

এসআই মো. রাসেল বিশ্বাস বাংলাদেশ পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কর্মরত ছিলেন। গত ২৪ মে তার করোনা পজিটিভ ধরা পড়ে। এরপর থেকে তিনি পুলিশের ভাড়া করা বেসরকারি ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ পুলিশের ব্যবস্থাপনায় মো. রাসেল বিশ্বাসের মরদেহ গ্রামের বাড়ি বাগেরহাটে পাঠানো হয়েছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয়রীতি মেনে তাকে দাফন করা হবে।

এমআর/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com