বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শত্রুতায় বিষে প্রাণ গেল হালের চার গরুর

আব্দুস ছালাম সফিক, সাটুরিয়া (মানিকগঞ্জ)
  • আপডেট সময় শনিবার, ৩০ মে, ২০২০

মানিকগঞ্জের সাটুরিয়ায় শত্রুতা করে চারটি হালের গরুকে বিষ দিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। মৃত্যুর প্রহর গুনছে আরো তিনটি গাভী। এতে ভুক্তভোগী কৃষকদের দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নের চড় গোপালপুর গ্রামে। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. শহীদ মিয়া জানান, উপজেলার বরাইদ ইউনিয়নের চড় গোপালপুর গ্রামের তোতা মিয়ার এর সাথে পার্শ্ববর্তী ধূলট গ্রামের আব্দুর রহমান গংদের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন শুক্রবার রাতে রহমান গংরা তোতা মিয়ার এর বাড়িতে গিয়ে কাউকে না পেয়ে হালের সাতটি গরুকে বিষ প্রয়োগ করে চলে আসে। কিছুক্ষণ পরেই চারটি গরু মারা যায় তিনটিকে চিকিৎসা দেয়া হচ্ছে। মৃত চারটি গরুর মধ্যে তিনটি গরু গর্ভবতী ছিল।

এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বোরহান উদ্দিন জানান, শত্রুতা করে পশুগুলোকে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ঘটনাটি খুবই দু:খজনক।

এলাকাবাসীর অভিযোগ, আব্দুর রহমান, লিয়াকত আলী, ঝন্টু, বাদশা, জুলফিকার এর অত্যাচারে গ্রামের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। জমি দখল থেকে শুরু করে হুমকি দিয়ে এলাকার সাধারণ মানুষদের ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। তাদের বিপক্ষে কেউ কথা বললে বিভিন্ন ভাবে তাকে হয়রানি করা হয় বলেও অভিযোগ করেন তারা।

এ বিষয়ে অভিযুক্ত আব্দুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তামাক ক্ষেতের ঘাস খেয়ে গরু মারা গেছে। আমরা এ ধরণের জঘন্য কাজ করি নাই।

এ ব্যাপারে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মতিয়ার রহমান মিঞা বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

এমএস/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com