শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

করোনায় বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসকের মৃত্যু

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৫ জুন, ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এস এ এম গোলাম কিবরিয়া (৭৫)।

শুক্রবার (৫ জুন ) রাত ১২.৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ঢামেক হাসপাতালের মর্গের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ জুন ঢামেকের করোনা ইউনিটে ভর্তি হন তিনি। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১টায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৫৭ হাজার ৫৬৩ জন। বৃহস্পতিবার নতুন করে ৩৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। ফলে করোনায় মোট মারা গেছেন ৭৮১ জন।

খপ/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com