শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বোরহানউদ্দিনে সাবেক এমপি হাফিজ ইব্রাহিমের বাসায় দূর্ধর্ষ চুরি

বোরহানউদ্দিন প্রতিনিধি :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২০

ভোলার বোরহানউদ্দিনে বিএনপির সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের কুড়ালিয়ার বাসায় দূর্ধর্ষ চুরি হয়েছে। রোববার দিবাগত রাতে ওই চুরির ঘটনা ঘটে।

এ ঘটনায় বাসার কেয়ারটেকার আমির হোসেন সোমবার একটি অভিযোগ দায়ের করেছেন।

ওই বাসা নির্মাণের শুরু থেকে কেয়ারটেকারের দ্বায়িত্বপালনকারী আমির হোসেন জানান, রোববার রাতের খাবার খাওয়ার জন্য তিনি নিকটবর্তী তার নিজ বাসায় যান। কিন্তু ভারি বর্ষণের কারণে সাবেক এমপির বাসায় ফেরা সম্ভব হয়নি। সকালে এসে দেখেন, প্রধান ফটক, দ্বিতীয় ফটক ও রুমের তালা ও আলমিরার তালা ভাঙ্গা।

তিনি বলেন, চোরেরা তালার ভেতরে এসিড জাতীয় কোনো পদার্থ দিয়ে তা গলিয়ে ফেলে। এর আগে এ ধরনের কোনো চুরির ঘটনা ঘটেনি।

সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিমের সহধর্মিনী দৈনিক খবরপত্রের ভারপ্রাপ্ত সম্পাদক মাফরুজা সুলতানা জানান, আলমিরা থেকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে। এছাড়া ১ কয়েল কারেন্টের তার ও চার্জার চুরি হয়েছে।

বোরহানউদ্দিন থানার ওসি ম. এনামুল হক বলেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com