বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
ঘরমুখী ও কর্মজীবী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘেœ নৌযাত্রা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর- নৌ-পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মেলান্দহে বিএনপির দোয়া ও ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী এম,রশিদুজ্জামান মিল্লাত গোপালগঞ্জে এক সিনিয়র সাংবাদিককে মুঠোফোনে প্রাণনাশের হুমকির অভিযোগে চাটখিলে অসহায় ও দুস্থদের মাঝে বিএনপি নেতার ঈদ সামগ্রী বিতরণ কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় রবিবার, ১২ জুলাই, ২০২০

করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না– এ অভিযোগ তুলে তেলআবিবের রবিন স্কয়ারে মাস্ক পরে কয়েক হাজার আন্দোলনকারী বিক্ষোভ সমাবেশ করেন। খবর বিবিসির।

তাদের দাবি, করোনাকালে সরকারঘোষিত প্রণোদনা দিতে দেরি করা হচ্ছে। আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই তরুণ। এদের মধ্যে বেশিরভাগই ক্ষুদ্র ব্যবসায়ী।

করোনা পরিস্থিতিতে বেকার হয়ে চরম অর্থনৈতিক দুরাবস্থায় পড়ে শেষ পর্যন্ত তারা রাস্তায় নেমেছেন বলে বিক্ষোভকারীরা জানান। সরকারি প্রকল্পের টাকা দিতে দেরি করায় তাদের দুর্ভোগ আরও বেড়েছে বলে জানান।

বিভিন্ন অনুষ্ঠানে শব্দযন্ত্র ও আলোসজ্জার কাজ করা একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা মিশেল গেইস্ট কাসিফ বলেন, আমার প্রতিষ্ঠানে ৪০ কর্মী আছে। কয়েক মাস ধরে তাদের বেতন দিতে পারছি না।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত সরকারের উচিত আমাদের আর্থিক প্রণোদনা দিয়ে টিকিয়ে রাখা। মার্চ থেকে এ পর্যন্ত তার কর্মীদের বেতন দিতে পারছেন না বলে জানান মিশেল গেইস্ট।

ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত শুক্রবার বিক্ষোভকারীদের দাবি মেনে নেয়ার কথা জানালেও আন্দোলন থামছে না।

ইসরাইলে মার্চের মাঝামাঝি থেকে করোনার বিস্তার ঠেকাতে কঠোর লকডাউন জারি করা হয়। ফলে দেশটিতে বেকারত্ব বেড়ে ২১ শতাংশে দাঁড়িয়েছে। করোনায় এ পর্যন্ত ৩৫৪ জন মারা গেছে ইসরাইলে।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com