শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জাতিসঙ্ঘ মানবাধিকার কর্মকর্তার সাথে বিএনপির বৈঠক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৭ আগস্ট, ২০২২

দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সফররত জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক কমিশনের এশিয়া-প্যাসিফির শাখার প্রধান ররি মুনগোবেনের সাথে বৈঠক করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।
গতকাল বুধবার (১৭ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল রনি মুনগোবেনের সাথে দেখা করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন, দলের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির সদস্য শ্যামা ওবায়েদ, তাবিথ আউয়াল ও মানবাধিকার বিষয়ক কমিটির ব্যারিস্টার আবরার ইলিয়াস। ৫০ মিনিটের বৈঠক শেষে বেরিয়ে এসে হোটেল লাউঞ্জে সাংবাদিকদের কাছে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কেমন সেটা নিয়ে আমাদের সাথে কথা হয়েছে। আমরা আমাদের বক্তব্য তাকে বলেছি। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আমরা ব্যাখ্যা করেছি, যেটা পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে এসেছে। আপনারা রিপোর্ট করেছেন বিভিন্ন সময়ে। হাইকমিশনার কি বলেছেন জানতে চাইলে তিনি বলেন, উনি আমাদের বক্তব্য শুনেছেন। উনি তো ফিডব্যাক দেবেন না আমাদেরকে।
আপনাদের সাথে মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের সংবাদ সম্মেলন আছে সেখানে হয়তো বলবেন। শ্যামা ওবায়েদ বলেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি আপনারা (গণমাধ্যমের সাংবাদিক) যেভাবে দেখেন বিএনপি সেভাবেই দেখে। সারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নতুন করে বলার কিছু নেই। সবই আপনারাও জানেন, সকলে জানে। গত রোববার চার দিনের সফরে বাংলাদেশে আসেন জাতিসঙ্ঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ও চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেত। ২০১৮ সালের আগস্ট থেকে তিনি এই দায়িত্ব পালন করছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com