বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সিনহা নিহতের ঘটনায় টেকনাফ থানার ওসিসহ ৯ পুলিশের বিরুদ্ধে মামলা

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় বুধবার, ৫ আগস্ট, ২০২০

পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় মামলা দায়ের করেছেন সিনহার বোন শারমিন শাহরিয়া। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে মামলাটি দায়ের করেন তিনি।

মামলায় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর লিয়াকতকে প্রধান আসামি ও টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে দ্বিতীয় আসামি করে আরও ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অ্যাডভোকেট মো. মোস্তফার নেতৃত্বে এ মামলা দায়ের করা হয়।

টেকনাফ থানাকে এই মামলার এজাহার গ্রহণের নির্দেশনা দিয়েছেন উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহা। এছাড়া এজাহার নেয়ার পর সেটি আদালতকে অবহিত করার কথাও বলা হয়েছে। র‌্যাব-১৫ এর অধিনায়ককে মামলার তদন্তভার দিয়েছেন আদালত।

মামলা করে বের হয়ে আদাত চত্বরেই সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন অ্যাডভোকেট মো. মোস্তফা ও মামলার বাদী নিহত মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা থেকে এসে একটি মাইক্রোবাসে করে কক্সবাজার জেলা প্রশাসনের সামনে পৌঁছান মেজর সিনহার বোন শারমিন শাহরিয়া। সেখানে অ্যাডভোকেট মো. মোস্তফার চেম্বারে অবস্থান করে মামলার প্রস্তুতি নেন তিনি। তার সঙ্গে পরিবারের অন্য সদস্যরাও রয়েছেন।

৩১ আগস্ট (শুক্রবার) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com