বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

সিলেটে সড়কে ঝড়লো মা-মেয়েসহ ৫ জনের প্রাণ

খবরপত্র প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরে মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওসমানীনগর উপজেলার সাদিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক জুনেদ মিয়া (২৮), একই উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রামের ফজলে মিয়া (৩৯), তার স্ত্রী হামিদা বেগম (৩৫), মেয়ে আরিফা বেগম (১২) ও হামিদার বোনের মেয়ে কারিমা বেগম (৩)।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মামুন পরিবহনের একটি বাস ও বিপরীত দিক থেকে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই অটোরিকশার একজন যাত্রী নিহত হন। গুরুতর আহত হন আরও সাতজন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মা-মেয়েসহ আরও চারজনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপর স্থানীয় জনতা উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। দুর্ঘটনার আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়ি দুটিকে জব্দ করে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

এমআইপি/প্রিন্স




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com