রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শেরপুরে চাঞ্চল্যকর অটোরিকশা চালক রফিক হত্যা ঘটনায় গ্রেফতার-২

জাহিদুল খান সৌরভ শেরপুর  :
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

শেরপুরের ঝিনাইগাতীর চাঞ্চল্যকর অটোরিকশা চালক রফিক মিয়া হত্যা ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে র‌্যাব। আজ মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব জানায়, শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গুরুচরন দূধনই গ্রামের জহুরুল হকের ছেলে রফিক মিয়া গত ১২ সেপ্টেম্বর তার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এরপর গত ১৪ সেপ্টেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড়ের পূর্ব সমশ্চুড়ার একটি পাহাড় থেকে রফিক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে র‌্যাব এবিষয়ে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে শেরপুরের ঝিনাইগাতীর সারিকালি নগরের মোস্তফাকে ১৯ সেপ্টেম্বর ময়মনসিংহের ভালুকা থেকে আটক করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই উপজেলার তালতলা দুধনই এলাকার নুর ইসলামকে গ্রেফতার করে র‌্যাব। তারা উভয়ই হত্যাকান্ড ও অটোরিকশা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com