বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চীনকে ভাঙার তৎপরতা সহ্য করা হবে না : মাও নিং

আন্তর্জাতিক ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২

বেইজিং সোমবার ঘোষণা করেছে, তারা এক ও অখ- চীনকে বিভাজনের কোনো তৎপরতা সহ্য করবে না এবং তা মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অধিকার তাদের রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং। বাইডেন গত সোমবার এক সাক্ষাতকারে দাবি করেছেন, চীন হামলা চালালে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং এর প্রতিক্রিয়ায় বলেন, বাইডেনের বক্তব্য, মার্কিন নীতির চরম লঙ্ঘন। যুক্তরাষ্ট্র তাইওয়ানকে স্বাধীন হতে সাহায্য করবে না বলে আমেরিকা যে প্রতিশ্রুতির দিয়েছে সেটারও বড় লঙ্ঘন এই বক্তব্য। এই বক্তব্য তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের ভুল বার্তা দিচ্ছে বলেও দাবি করেছেন চীনা মুখপাত্র।
আমেরিকা অখ- চীনকে বিভাজিত করার চেষ্টা করলে চীনও বসে থাকবে না, এমন হুঁশিয়ারিও দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এক চীন নীতি অনুসারে তাইওয়ান চীনের অংশ। মার্কিন যুক্তরাষ্ট্র সব সময় এই নীতি অনুসরণের দাবি করে আসছে। এরই অংশ হিসেবে ১৯৭৯ সালে আনুষ্ঠানিকভাবে তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে যুক্তরাষ্ট্র। বাহ্যত তাইওয়ানের সাথে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্কও নেই। কিন্তু বহু দিন ধরেই ওয়াশিংটন তাইওয়ানে অস্ত্র বিক্রি করে আসছে এবং তাইওয়ানকে চীনের বিরুদ্ধে উসকানি দিচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com