রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মটর সাইকেল আরোহী বাবা নিহত ছেলে আহত

মোঃ হুমায়ূন কবির সোহাগ, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :
  • আপডেট সময় শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দূর্ঘটনায় মিজানুর রহমান (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ছেলে মাহমুদ (২২)। নিহত মিজানুর রহমান উপজেলার বেলাট দৌলতপুর গ্রামের মকছেদ আলীর ছেলে ও বেলাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে কালীগঞ্জ- যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া নামক স্থানে। প্রত্যক্ষদর্শী ফিরোজ আহম্মেদ জানান, বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে মিজানুর রহমান তার ছেলেকে নিয়ে কালীগঞ্জ শহর থেকে মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তারা কালীগঞ্জ – যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া চাতালের নিকট পৌছলে সামনে থেকে আসা একটি তেলবাহী ট্রাকের সাথে মটর সাইকেলের সজোরে ধাক্কা লাগে। এ সময় ছিটকে পড়ে বাবা মিজানুর রহমান ও ছেলে মাহবুদ (২২) মারাত্বক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ ও পরে যশোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষনা করেন। কালীগঞ্জ থানার ওসি মাহাফুজুর রহমান নিহতের ব্যাপারটি নিশ্চিত করেছেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com