শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রূপচাঁদা বলে নিষিদ্ধ পিরানহা বিক্রি, পাঁচজনের কারাদণ্ড

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০

কারওয়ান বাজারে মাছের আড়তে র‌্যাবের অভিযান

রাজধানীতে রূপচাঁদা নামে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মাছ পিরানহা। বিক্রি হচ্ছে নিষিদ্ধ আফ্রিকান মাগুরও। আর পচাগলা, নষ্ট মাছও যেন ক্রেতাদের চোখে তাজা দেখায়, সেজন্য ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর রঙ। গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার মাছের আড়তে অভিযান পরিচালনা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে এমন অনিয়ম ও জালিয়াতির অভিযোগ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসব অনিয়ম ও জালিয়াতির কারণে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে কারওয়ান বাজারে এই মাছের আড়তে ভোক্তা ও ক্রেতা সাধারণদের সঙ্গে জালিয়াতি ও অভিনব প্রতারণা চলছিল। এর আগেও অভিযান পরিচালনা করা হয় এবং দণ্ড দেয়া হয়। কিন্তু অসাধু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে আবারো প্রতারণা শুরু করেছে। রূপচাঁদা বলে বিক্রি করছে নিষিদ্ধ পিরানহা।
সারোয়ার আলম বলেন, আইনত পিরানহা মাছ ও আফ্রিকান মাগুর এদেশে আমদানি, বেচাকেনা নিষিদ্ধ কিন্তু সেগুলো কারওয়ান বাজারে খুবই উচ্চমূল্যে বিক্রি করা হচ্ছে। নতুন করে অসাধু ব্যবসায়ীরা ক্রেতাদের সঙ্গে জালিয়াতির উদ্দেশ্যে পানির হাউস তৈরি করে নিষিদ্ধ আফ্রিকান মাগুর বেচাকেনা করছেন। এজন্য মোট পাঁচজনকে আটকের পর দোষ স্বীকারের ভিত্তিতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
রাজধানীর কারওয়ান বাজারে মাছের আড়তে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ভোরে শুরু হয় এ অভিযান। অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। অভিযানের বিষয়ে তিনি বলেন, দীর্ঘ সময় তাজা রাখতে মাছে বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া মাছের মধ্যে ক্ষতিকর বিভিন্ন রং মেশানোর অভিযোগও রয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com