শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সরকারের পক্ষে এক পার্সেন্ট জনগণের সমর্থনও নেই: রুমিন ফারহানা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কোন নেতাকর্মী কাজ না করা এবং ভোট না দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি গতকাল রোববার দুপুরে হাইওয়ে রেস্টুরেন্ট হোটেল রাজমণিতে উপজেলা বিএনপি আয়োজিত সেমিনারে নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান। তিনি আরো বলেন, যদি এই উপনির্বাচনে বিএনপি’র কোনো নেতাকর্মী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষ নেন তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকার উকিল আব্দুস সাত্তার ভূঁইয়াকে নির্বাচনে বিজয়ী করার জন্য তিনজন আওয়ামী লীগের নেতার প্রার্থিতা প্রত্যাহার করিয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকারের পক্ষে দেশের এক পার্সেন্ট জনগণের সমর্থন নেই। কিন্তু বিএনপির পাশে আছে দেশের ১৬ কোটি মানুষ। আমরা অনেক কিছু হারিয়েছি। আমাদের হারানোর কিছু নাই। এখন আমাদের ঘুরে দাঁড়ানোর সময়। আগামী নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে। সেমিনারে আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয়, উপজেলা যুবদলের সদস্য সচিব নাসির মুন্সি উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com