শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন করলেন মেয়র

ওমর ফারুক (শাহজাদপুর) সিরাজগঞ্জ :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বীর মুক্তিযোদ্ধার নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। পৌর শহরের দ্বারিয়াপুর কাপড় হাটে ঢাকা ব্যাংকের সামনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাসের নামে এ সড়কের উদ্বোধন করেন পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী। এসময় উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বিনয় কুমার পাল, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিম বিশ্বাস, মজিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু, আওয়ামীলীগ নেতা কেএম নাসির উদ্দিন, আওয়ামীলীগ নেতা রাজিব শেখ, বণিক সমিতির সাধারণ সম্পাদক রবিন আকন্দ, উপজেলা যুবলীগের আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ রাসেল, যুবলীগ নেতা তৈয়ব আলী প্রমুখ। উদ্বোধন শেষে মেয়র মনির আক্তার খান তরু লোদী বলেন, শাহজাদপুর পৌর সদরের বিভিন্ন সড়ক ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ ও উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল সড়ক সুর্যসন্তান বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ ও উদ্বোধন করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com