ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত: ভূমির অধিকার ও সামাজিক নিরাপত্তার জোরালো দাবি

উপকূলীয় সুন্দরবনাঞ্চলীয় উপজেলা কয়রায় নানা আনুষ্ঠানিকতা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। দিবসটি উপলক্ষে আয়োজিত র?্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রান্তিক মুন্ডা সম্প্রদায়সহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার, ভূমির মালিকানা সুরক্ষা, মানসম্মত শিক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবি জানানো হয়। রবিবার (৯ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন আদিম উন্নয়ন সংস্থার (সাউস) উদ্যোগে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র?্যালি বের করা হয়। র?্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী মুন্ডা রাজা গীরেন্দ্রনাথ মুন্ডার সভাপতিত্বে এবং সাউসের সাধারণ সম্পাদক প্রভাত মুন্ডার সঞ্চালনায় অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক বলাই কৃষ্ণ মুন্ডা। আলোচনা সভায় বক্তারা উল্লেখ করেন, দেশের সামগ্রিক উন্নয়ন ও বৈচিত্র্যময় সংস্কৃতির বিকাশে প্রান্তিক আদিবাসী জনগোষ্ঠীর ঐতিহাসিক ভূমিকা রয়েছে। তবে উপযুক্ত সুযোগ ও সুরক্ষার অভাবে তারা এখনো শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মতো মৌলিক খাতগুলোতে পিছিয়ে রয়েছে। সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা এবং তাদের মূলধারার উন্নয়ন প্রক্রিয়ায় কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা আবশ্যক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, সহকারী শিক্ষা কর্মকর্তা দিবাশীষ, কয়রা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপি সদস্য এম এ হাসান, স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম, যুবদল নেতা আনারুল ডাবলু এবং আইসিডির পরিচালক মো. ফরহাদ হোসেন। আলোচনা সভায় মুন্ডা সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে নিজস্ব বাস্তবতার কথা তুলে ধরেন অবিনাশ মুন্ডা, বিমল রাজবংশী, রতœা মুন্ডা, স্মৃতি মুন্ডা, সুশংকর মুন্ডা, প্রদীপ মুন্ডা, সায়ন্তী মুন্ডা ও সন্ন্যাসী মুন্ডাসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, ভূমির ওপর অধিকার প্রতিষ্ঠা, নিজস্ব ভাষা-সংস্কৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য মানসম্মত শিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা না গেলে এই জনগোষ্ঠীর অস্তিত্ব রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আলোচনা পর্ব শেষে আদিবাসী সম্প্রদায়ের দীর্ঘদিনের ইতিহাস, বৈচিত্র্যময় জীবনধারা ও কৃষ্টিকে তুলে ধরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে স্থানীয় আদিবাসী শিল্পীরা তাঁদের ঐতিহ্যবাহী নাচ ও গান পরিবেশন করেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

কয়রায় আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত: ভূমির অধিকার ও সামাজিক নিরাপত্তার জোরালো দাবি

আপডেট সময় ০১:৩০:০৩ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬