ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ Logo বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার : আমান উল্লাহ আমান Logo পরিচ্ছন্ন ঢাকা গড়তে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পৃক্ত করতে চান প্রধানমন্ত্রী : মীর শাহে আলম Logo নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরে অর্থায়ন আহ্বান পরিবেশমন্ত্রীর Logo শেখ হাসিনাকে আইনি সুযোগেই বাংলাদেশে আসতে হবে : আইনমন্ত্রী Logo ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে বিনিয়োগ ও উৎপাদন বাড়ানোর পরিকল্পনা Logo চারটি ফ্লাইট দিয়ে শুরু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনালের কার্যক্রম : বিমানমন্ত্রী Logo গুম-খুন ও নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে দমাতে পারেনি: রুহুল কবির রিজভী Logo বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী

রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পৌর এলাকার সড়ক ও যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, নাগরিক সেবা সম্প্রসারণ, যানবাহন চলাচল এবং ভবিষ্যৎ নগরায়ণ নিয়ে মতামত ও সুপারিশ তুলে ধরেন অংশীজনেরা। রহনপুর পৌর চত্বরে পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় মাস্টার প্ল্যানটি প্রণয়ন করা হচ্ছে। এ কাজে পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে রয়েছে ডাটা এক্সপার্টস লিমিটেড, ডেভ কনসালট্যান্টস লিমিটেড ও জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (জিপিএডি)। রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকের সভাপতিত্বে সভায় প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর জরিপের ফলাফলের সারসংক্ষেপ উপস্থাপন করেন। একই সঙ্গে মাস্টার প্ল্যান প্রণয়নের প্রাথমিক দিকনির্দেশনা তুলে ধরেন তিনি। সভায় বক্তব্য দেন-এলজিইডির উরবান প্ল্যানার ফারহানা রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারী কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম, নাজিমুদ্দিন হীরা, সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলাম, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল, শিক্ষিকা ইয়াসমিন সুলতানা ও শাহনাজ বেগমসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিরা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, রহনপুর পৌরসভার ভবিষ্যৎ উন্নয়নকে পরিকল্পিত ও টেকসই করতে বাস্তবভিত্তিক মাস্টার প্ল্যান জরুরি। পৌর এলাকার বর্তমান সমস্যা চিহ্নিত করে ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি, আবাসন, সড়ক যোগাযোগ, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা ও পরিবেশের বিষয়গুলো পরিকল্পনায় যথাযথভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাঁরা আরও বলেন, অপরিকল্পিত নগরায়ণ ভবিষ্যতে নাগরিক দুর্ভোগ বাড়াতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ও মতামতকে গুরুত্ব দিয়ে এমন একটি মহাপরিকল্পনা প্রণয়ন করতে হবে, যা বাস্তবায়নযোগ্য এবং দীর্ঘমেয়াদে রহনপুর পৌরসভার সুশৃঙ্খল বিকাশে ভূমিকা রাখবে। সভায় অংশগ্রহণকারীরা পৌর এলাকার উন্নয়নকে আরও বাস্তবমুখী ও কার্যকর করতে বিভিন্ন সুপারিশ দেন। এসব মতামত ও সুপারিশ মাস্টার প্ল্যান প্রণয়নে বিবেচনায় নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানান।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী!

রহনপুর পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শক সভা

আপডেট সময় ০৪:৩৫:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬