ঢাকা ০১:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo পল্লী সঞ্চয় ব্যাংক আইন সংশোধন উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন নুরে আলম তালুকদার Logo শাক্যমুনি বৌদ্ধ বিহারে তুষার কান্তি চাকমাকে অবাঞ্চিত ঘোষণা  Logo বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক : আইনমন্ত্রী Logo আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো:মিয়া গোলাম পরওয়ার Logo সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মুজাহিদের শাহাদাত বার্ষিকী আজ Logo তৈরি পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে Logo স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা অপরিসীম: রিজভী Logo সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট আয়োজনে কোনো বাধা বা বিঘœ সৃষ্টি করা হবে— এমন মানসিকতা সরকারের নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্ট বাতিলের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তথ্যমন্ত্রী বলেন, কোনো কনসার্ট বাতিল হওয়া মানেই সরকার সহযোগিতা করেনি— এমনটি নয়। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে অনুষ্ঠান বাতিল হতে পারে।
তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অনেক কনসার্ট হচ্ছে এবং বড় বড় আয়োজনও হচ্ছে। কোনো নির্দিষ্ট স্থানে নিরাপত্তা নিয়ে আশঙ্কা থাকলে সেটি আলাদাভাবে বিবেচনা করতে হয়।
মন্ত্রী আরও বলেন, আমাদের সরকারের তরফ থেকে এ ধরনের কোনো মানসিকতা নেই যে, কোনো সাংস্কৃতিক বিষয়ে কোনো বাধা বা বিঘœ সৃষ্টি করা হবে।
এ সময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বাংলাদেশ যে অবস্থায় চলে গিয়েছিল, সেখান থেকে বর্তমান সরকারের সময়ে সাংস্কৃতিক কর্মকা-সহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য, বরং নাটকীয় অগ্রগতি হয়েছে।

তিনি জানান, রাতারাতি সবকিছুর পরিবর্তন সম্ভব নয়। তবে যতটুকু উন্নতি হয়েছে, সেটিকে অনেক বড় উন্নতি হিসেবে দেখছেন তিনি। সাংস্কৃতিক কর্মকা-ের চর্চা বাড়ানো এবং তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

পল্লী সঞ্চয় ব্যাংক আইন সংশোধন উপ-কমিটির সদস্য মনোনীত হয়েছেন নুরে আলম তালুকদার

সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী

আপডেট সময় ১২:৫০:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬