ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী Logo বাংলাদেশের পর্যটন খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য : ব্রিটিশ হাইকমিশনার Logo ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের Logo ১৯ কার্গো এলএনজি আসছে ঘাটতির আশংকা নেই Logo দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির Logo বিএনপি সরকারের উদ্যোগ : তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু Logo বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল অস্ট্রেলিয়া Logo ফোন নীরবে যে ৪ কাজ করে Logo ডেঙ্গু প্রতিরোধ ঘর থেকেই শুরু হোক Logo মনের জটিল জট খোলার মতো ১০টি সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা
ইলেক্ট্রনিক্স মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

গণরায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে

দেশের ইলক্ট্রেনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে মতবিনিময় করেছেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মতবিনিময়

আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন,এখন যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয় তাহলে রাজনীতিতে সংকট তৈরি হবে। দেশের ইলক্ট্রেনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে মতবিনিময় করেছেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মতবিনিময় শেষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলন ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের এ কথা জনিয়েছেন।
গতকাল ২ সেপ্টেম্বর বুধবার দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডের বিরোধীদলী নেতার বাসভবনে ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে মতবিনিময় করেছেন আমীরে জামায়াত ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বাংলাভিশনের প্রধান সম্পাদক ও হেড অব নিউজ ড. আবদুল হাই সিদ্দিক,এটিএন বাংলার হেড অব নিউজ মনিউর রহমান, এটিএন নিউজের সিইও/সিইই শহিদুল আজম, চ্যানেল আই’র প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম খান কাঞ্চন, আরটিভির হেড অব নিউজ ইলিয়াস খান, যমুনা টেলিভিশনের সিইও ফাহিম আহমেদ, এখন টিভির হেড অব নিউজ মোস্তফা কামাল স্বপন, স্টার নিউজের হেড অব নিউজ ওয়ালিউর রহমান মেরাজ, সময় টিভির সিইও জোবায়ের আহমেদ বাবু, একাত্তর টেলিভিশনের সিইও এন্ড হেড অব নিউজ শফিক আহমেদ, ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মামুন আব্দুল্লাহ, ডিবিসি নিউজের সিএনই সাহাবুদ্দীন চৌধুরী, নিউজ টুয়েন্টিফোরের হেড অব নিউজ শরিফুল ইসলাম খান, চ্যানেল টুয়েন্টিফোরের নির্বাহী পরিচালক ও হেড অব নিউজ জহিরুল আলম, এসএ টিভির নিউজ ইনচার্জ ওয়াহিদ মিল্টন, বৈশাখী টিভির হেড অব নিউজ জিয়াউল কবির সুমন, দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ, মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক সুমন মোস্তাফিজ, জিটিভির হেড অব নিউজ গাউসুল আজম বিপু, নাগরিক টিভির প্রধান বার্তা সম্পাদক শাখাওয়াত হোসেন নবিন, এশিয়ান টিভির সিইও হাসনাইন খুরশেদ, মাই টিভির এডিটর ইন চিফ মাহমুদ আল ফয়সাল, চ্যানেল ওয়ানের এডিটোরিয়াল হেড নাজমুল আশরাফ, বাংলা টিভির পরিচালক বার্তা মীর নূর উস শামস শান্তনু, চ্যানেল এস’র ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও সুজিত চক্রবর্তী, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান, টিআরটি ওয়ার্ল্ডের বাংলাদেশ প্রধান কামরুজ্জামান বাবলুসহ মতবিনিময় সভায় দেশের ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা অংশগ্রহণ করেন।
পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলন ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার আমীরে জামায়াতকে উদ্বৃত করে বলেন,আমীরে জামায়াত সমাজের জনদুর্ভোগ নিয়ে ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের সাথে কথা বলেছেন। তিনি বলেছেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। এখন যদি গণভোটের গণরায় বাস্তবায়ন না হয় তাহলে রাজনীতিতে যে সংকট তৈরি হবে। তিনি এ ক্ষেত্রে সংসদের ভিতরে এবং বাইরে জামায়াতের প্রকাশ্য ও আন্তরিক ভূমিকার বিষয়ে তুলে ধরছেন।
গোলাম পরওয়ার বলেন, সাংবাদিকদের মধ্য থেকে অনেকে বলেছেন যে, জুলাই সনদ অনুযায়ী যে গণভোট হয়েছে, সেটির বিষয়ে যারা ভিন্নমত পোষণ করছেন। তাদের আমীরে জামায়াতের পক্ষ থেকে পরিস্কারভাবে বলে দেয়া উচিৎ-কোনো ভিন্নমত ছাড়াই গণভোটের রায় মেনে নেয়া উচিৎ। তারা বলবে মেনে নেবো, না হয় বলবেন মেনে নেবো না। আমীরে জামায়াতকে এমন পরামর্শ দিয়েছেন ইলেকট্রনিক গণমাধ্যমের শীর্ষ নির্বাহীদের অনেকে।
তিনি আরও বলেন, জনজীবনে যে দুর্ভোগ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, গ্যাসের যে সংকট, সন্ত্রাস এবং দলীয়করণের অনেক উদাহরণ তুলে ধরে বিদ্যমান পরিস্থিতি শীর্ষ নির্বাহীদের কাছে তুলে ধরেছেন আমীরে জামায়াত। ইলেকট্রনিক মিডিয়া সংবাদ পরিবেশন ছাড়াও যে জনমত তৈরি ও জাতীয় ঐকমত্য তৈরিতে ভূমিকা রাখতে পারে সেটিও গণমাধ্যমের সামনে তুলে ধরেছেন তিনি।
বিরোধীদলীয় নেতা বলেছেন, সংবাদ পরিবেশন যেমন একটি দায়িত্ব তেমনি জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গণমাধ্যমের ভূমিকা রয়েছে। জামায়াতের জন্য কোনো ভালো পরামর্শ কিংবা কোনো ত্রুটির বিষয়ে খোলামেলা জানানোর আহ্বান জানিয়েছেন আমীরে জামায়াত।
গোলাম পরওয়ার বলেন, ইলেকট্রনিক মিডিয়ায় বিদ্যমান নানা সমস্যার বিষয়ে শীর্ষ নির্বাহীরা কথা বলেছেন। তারা বলেছেন, প্রিন্ট মিডিয়ায় যেসব সুবিধা রয়েছে, সেসব সুবিধা ইলেকট্রনিক মিডিয়ায় নেই। বেতন কাঠামো নাই, ওয়েজ বোর্ড নাই, সেখানে কোনো কাঠামোগত অবস্থান নাই এবং তাদের নিরাপত্তার প্রশ্নও তারা তুলে ধরেছেন। আমীরে জামায়াত এসব বিষয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন এবং একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে এসব বিষয় তুলে ধরার পরামর্শ দিয়েছেন। তাহলে জাময়াত এখানে ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেছেন আমীরে জামায়াত।
তিনি আরও জানান, গণমাধ্যমের শীর্ষ নির্বাহীরা বলেছেন, বর্তমান সংসদে বিরোধীদল হিসেবে জামায়াত যে ভূমিকা রাখছে তা অতীতের যেকোনো বিরোধীদলের চেয়ে গঠনমূলক, শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক। আমীরে জামায়াত আশ্বস্ত করেছেন সংসদের ভিতরে এবং বাইরে দেশের ও জনগণের স্বার্থে সকল ভালো কাজে আমরা সরকারকে সহযোগিতা করব এবং সরকারের জনস্বার্থবিরোধী সকল কাজের বিরুদ্ধে আমরা অবস্থান নেবো এবং সেটি হবে- অহিংস, গঠনমূলক ও দায়িত্বশীল। আমরা রাজপথের সকল আন্দোলনই ননভায়োলেন্ট করতে চাই। সাংবাদিকরা ভালো ভালো রাজনৈতিক কর্মসূচির পরামর্শ দিয়েছেন, বলেন গোলাম পরওয়ার।
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, মাওলানা আবদুল হালিম, এডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল; কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ, জনাব আব্দুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, জনাব মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি, উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি প্রমুখ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী

ইলেক্ট্রনিক্স মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সাথে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

গণরায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে

আপডেট সময় ০৯:১৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬