নওগাঁর বদলগাছীতে উপজেলা কৃষি অফিসে কর্মরত কর্মকর্তা গণের সাথে স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল মতবিনিময় সভা করেছেন। শনিবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ফজলে হুদা বাবুল এমপি বলেন, চলমান রোপা আমন মৌসুমে সারের যেন কোনরূপ সংকট না হয় এবং প্রকৃত কৃষক যেন যথাযথ প্রয়োজনীয় সার পায় তার জন্য সকল কর্মকর্তাগণকে সজাগ থাকার আহবান জানান। সেইসাথে মনিটরিং জোরদার করারও আহবান জানান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনি, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল কুমার সহ বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
সংবাদ শিরোনাম
বদলগাছীতে কৃষি অফিসের কর্মকর্তাদের সাথে এমপি ফজলে হুদা বাবুলের মতবিনিময়
-
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি - আপডেট সময় ০৮:৩৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
- 19
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

























