ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল Logo চীনা পেকিন হাঁস পালন করে দিনাজপুরের গ্রামীণ নারীরা এখন স্বাবলম্বী Logo সশস্ত্র বাহিনী দিবস আজ Logo বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের : শিক্ষামন্ত্রী Logo দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজাতে হবে : রাষ্ট্রপতি Logo স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখ-তা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা প্রশ্নাতীত: বিরোধীদলীয় নেতা Logo জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি : রাষ্ট্রপতি Logo মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার জন্য ক্ষতিপূরণ দিতে হবে: খলিলুর Logo ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী Logo প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছে একদল শিশু-কিশোর
প্রধানমন্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা পিনাকীর

পথ আলাদা হয়েছে, কিন্তু বন্ধুত্ব নয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে ফ্রান্স প্রবাসী ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘পথ আলাদা হইছে, বন্ধুত্ব হয় নাই। আপনার কোনো ব্যক্তিগত ক্ষতি যদি আমার সাধ্যে থাকে, আমি বুক দিয়া ঠেকাইয়া দিব। এইটা মুখের কথা না, বন্ধুর কমিটমেন্ট।’
তিনি বলেছেন, ‘আজকের দিনে আপনাকে একটা কথা সোজা কইয়া দিই। আমাদের রাজনৈতিক মতের পার্থক্য যত বড়ই হোক, আপনি আমার ব্যক্তিগত বন্ধু। ওইটা বদলায় নাই, বদলাবেও না।’
গতকাল শুক্রবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফ্রান্স প্রবাসী ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য লেখেন, “ভাইয়া, শুভ জন্মদিন। আজকের দিনে আপনাকে একটা কথা সোজা কইয়া দিই। আমাদের রাজনৈতিক মতের পার্থক্য যত বড়ই হোক, আপনি আমার ব্যক্তিগত বন্ধু। ওইটা বদলায় নাই, বদলাবেও না। শুধু তারেক রহমান বইলা না। আমার পরম শ্রদ্ধার দুই রাজনৈতিক আইকন, জিয়াউর রহমান আর খালেদা জিয়ার সন্তান হিসাবেও আপনারে আমি ভালোবাসি।”
তিনি বলেন, “আপনার সাথে যে খুনসুটি করি, অভিমান করি, সেইটাও তো বন্ধু বইলাই করি। যার সাথে আপন সম্পর্ক নাই, তার সাথে কেউ খুনসুটি করে না, অভিমানও করে না।”
তিনি আরও বলেন, “হাসিনার ফ্যাসিবাদের আমলের সেই উত্তাল দিনগুলা আমি খুব মিস করি, ভাইয়া। অ্যাক্টিভিজমের সেই সময়, ঘণ্টার পর ঘণ্টা আমাদের আলাপ, আর আপনার সেই হাসি হাসি মুখ। কত কথা হইছে, কত স্বপ্ন দেখছি একসাথে। ওই ব্যক্তিগত মুহূর্তগুলার জন্য আমার ভিতরটা এখনো খালি খালি লাগে। সত্যি কইতেছি, আপনারে রাজনৈতিক সহযোদ্ধা হিসাবে পাইলে আমার চাইতে বেশি আনন্দ আর কেউ পাইত না। কিন্তু মানুষের সব আকাক্সক্ষা তো পূরণ হয় না। এই কষ্টটা আমি মাইনা নিছি, তবে ভুলি নাই।”
এই অনলাইন অ্যাক্টিভিস্ট বলেন, “পথ আলাদা হইছে, বন্ধুত্ব হয় নাই। আপনার কোনো ব্যক্তিগত ক্ষতি যদি আমার সাধ্যে থাকে, আমি বুক দিয়া ঠেকাইয়া দিব। এইটা মুখের কথা না, বন্ধুর কমিটমেন্ট।”
ফ্রান্স প্রবাসী ও অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য, “বন্ধু হিসাবে, একজন শুভাকাক্সক্ষী হিসাবে আমি মন থেইকা আপনার সাফল্য চাই। আপনার আর আপনার পরিবারের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি। আপনার পিতা-মাতার মতোই আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন অবিস্মরণীয় আইকন হইয়া উঠুন, এই দোয়া আর শুভকামনা রইল। ইনকিলাব জিন্দাবাদ, পিনাকী দাদা (যেই নামে আপনি আমাকে ডাকতেন)।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের বক্তব্য নিয়ে মন্তব্য করতে চায় না ভারত: জয়সওয়াল

প্রধানমন্ত্রীর জন্মদিনে আবেগঘন বার্তা পিনাকীর

পথ আলাদা হয়েছে, কিন্তু বন্ধুত্ব নয়

আপডেট সময় ১০:১৬:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬