ঢাকা ১০:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী

আবু সাঈদ হত্যা মামলায় দ-িত বেরোবির সাবেক ভিসি কারাগারে

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশিদকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সাজা পরোয়ানামূলে হাসিবুর রশিদকে কারাগারে পাঠানোর আবেদন শুনানির পর আজ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
শহীদ আবু সাঈদকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৯ এপ্রিল ২৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রায়ে হাসিবুর রশিদকে ১০ বছরের কারাদ- দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই হাসিবুর রশিদ পলাতক ছিলেন। গতকাল শনিবার রাতে মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

আবু সাঈদ হত্যা মামলায় দ-িত বেরোবির সাবেক ভিসি কারাগারে

আপডেট সময় ১০:২৩:১০ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬