ঢাকা ১০:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক Logo জনবিচ্ছিন্ন গণহত্যার দায়ে নিষিদ্ধ আ’লীগ Logo ক্যান্সার প্রতিরোধে নারীদের সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিতের আহ্বান ডা. জুবাইদা রহমানের Logo রায়ের বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ববি হাজ্জাজের Logo কৃষিক্ষেত্রে ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি Logo বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা Logo কত ওয়াটের ইমারশন রড কিনলে বিদ্যুৎ খরচ কম? Logo মানসিকভাবে আঘাত পাওয়া মানুষ কেন একসময় একা থাকতে পছন্দ করেন Logo হলিউডের আলোচিত চলচ্চিত্র ‘ইয়োর মাদার ইয়োর মাদার ইয়োর মাদার’ Logo ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
হত্যাকারীর ফাঁসির দাবি এলাকাবাসির

প্রধানমন্ত্রী তারেক রহমান সমবেদনা জানাতে রমিসার বাবা মার সাথে সাক্ষাৎ করেন

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকা-ের শিকার ৭ বছরের শিশু রামিসা আক্তারের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান দেখা করে যাওয়ার সময় স্থানীয়রা বিচারের দাবিতে স্লোগান দেন। এ সময় আসামির ফাঁসির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা। গতকাল বৃহস্পতিবার (২১ মে) রাত রাত ৯টা ৫১ মিনিট থেকে ১০টা ১৩ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী শিশু রামিসার বাসায় অবস্থান করেন। এরপর বাসা থেকে বের হলে স্থানীয় কয়েকশ মানুষ প্রধানমন্ত্রীকে দেখে বিচার দাবি করেন।
এ সময় স্থানীয়রা স্লোগান দেন- ‘তুমি কে আমি কে রামিসা রামিসা’, ‘এক দফা এক দাবি আসামির ফাঁসি’, ‘বিচার চাই বিচার চাই রামিসার হত্যার বিচার চাই‘, ‘ফাঁসি ফাঁসি চাই খুনির ফাঁসি চাই’, ‘আমার বোন মরলো কেন জবাব চাই জবাব চাই’।
এর আগে প্রধানমন্ত্রী শিশুটির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি।
এর আগে গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি বাসা থেকে রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
মামলার প্রধান আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও এলাকায় অবস্থান করেন।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ছিলেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

যেকোনো মূল্যে পরাজিত অপশক্তিকে মোকাবিলা করা হবে: মামুনুল হক

হত্যাকারীর ফাঁসির দাবি এলাকাবাসির

প্রধানমন্ত্রী তারেক রহমান সমবেদনা জানাতে রমিসার বাবা মার সাথে সাক্ষাৎ করেন

আপডেট সময় ১১:৩৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬