ঢাকা ১০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে Logo উন্নয়ন প্রকল্পে জবাবদিহি নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব : স্পিকার Logo গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : তথ্য প্রতিমন্ত্রী Logo কাতারে আরও দক্ষ শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ চায় বাংলাদেশ Logo সরকারের রূপকল্পে দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে: জুবাইদা রহমান Logo চাকরির বাজারের চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির Logo দেশে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চলছে : রুহুল কবির রিজভী Logo রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার Logo টেস্ট অভিষেক হওয়া কে এই মাহফিজুল! Logo লঞ্চপ্যাড বাহু দিয়ে স্টারশিপ রকেট সফলভাবে ধরল স্পেসএক্স

শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

গত ১২ জুন ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে ওই দিন বিকালে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হলেও বিএসএফের অসহযোগিতার কারণে তা অনুষ্ঠিত হয়নি
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় আটকে থাকা নারী ও শিশুসহ ১২ জনকে পতাকা বৈঠকের মাধ্যমে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
গতকাল সোমবার সকাল ১১টার দিকে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস পিলার সংলগ্ন এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর এ সিদ্ধান্ত কার্যকর হয়। বৈঠক শেষে সংশ্লিষ্ট ১২ জনকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়া ৪৭ বিজিবির উপ-অধিনায়ক নুরুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশ নেয়। অন্যদিকে বিএসএফের পক্ষে রানীনগর কোম্পানি কমান্ডার এসি সুনীল কুমার যাদবের নেতৃত্বে সমসংখ্যক প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
বিজিবি সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বিএসএফ ১২ জনকে বাংলাদেশে ‘পুশইন’ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের শনাক্ত করে নিয়ন্ত্রণে নেয় এবং শূন্যরেখায় অবস্থান নিশ্চিত করে। দীর্ঘ সময় তারা সীমান্তের শূন্যরেখায় মানবিক সংকটে অবস্থান করছিলেন।
এর আগে গত ১২ জুন ভোর সাড়ে ৫টার দিকে নারী, পুরুষ ও শিশুসহ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। ঘটনাটিকে কেন্দ্র করে ওই দিন বিকালে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হলেও বিএসএফের অসহযোগিতার কারণে তা অনুষ্ঠিত হয়নি।
পরদিন সকাল সাড়ে ৯টায় বিলগাতুয়া সীমান্তের ১৫০/৩-এস পিলার সংলগ্ন এলাকায় দুই বাহিনীর মধ্যে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সেদিনও কোনো চূড়ান্ত সমাধান হয়নি। ফলে ১২ জনকে শূন্যরেখাতেই অবস্থান করতে হয়।
এ সময় বিএসএফ দৌলতপুর সীমান্ত দিয়ে পুশইনের অভিযোগ অস্বীকার করে এবং শূন্যরেখায় অবস্থানরত ব্যক্তিদের নিজেদের হেফাজতে নিতে অনীহা প্রকাশ করে। পরে বিজিবি আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানালে বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত জানানোর জন্য সময় নেয় বিএসএফ।
পুশইনের শিকার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উজির আলী (৫০), তার স্ত্রী জয়নুর বেগম (৩৫), ছেলে শিহাদ (১৭), ইনজামুল (৮) এবং আড়াই বছরের শিশু সামাদ। এছাড়া রফিকুল গাজীর পরিবারের তিন সদস্য এবং আফরোজা খাতুনের পরিবারের চার সদস্য রয়েছেন। তারা সবাই নিজেদের বাংলাদেশি নাগরিক বলে দাবি করেছেন।
দীর্ঘ সময় খোলা আকাশের নিচে অবস্থান, প্রচ- গরম, মশার উপদ্রব এবং অপ্রতুল খাবার ও পরিচর্যার কারণে ওই ১২ জন মানবিকভাবে চরম দুর্ভোগে পড়েন বলে জানা যায়। অনেকে অসুস্থ হয়ে পড়লেও সীমান্তের শূন্যরেখায় তাদের অবস্থান অব্যাহত ছিল।
বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, বিজিবি ও বিএসএফের মধ্যে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট ১২ জনকে বিএসএফ নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়েছে।
তিনি আরো বলেন, সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

শান্ত শিল্পাঞ্চলে উৎপাদন চলছে পুরোদমে

শূন্যরেখায় তিন দিন আটকে থাকা ১২ জনকে পতাকা বৈঠকের পর ফেরত নিয়েছে বিএসএফ

আপডেট সময় ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬