ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি Logo কীট সংকটে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষা বন্ধ Logo জাংগালিয়া উচ্চ বিদ্যালয়ে ডেঙ্গু মশা নিধন সম্পর্কে র‌্যালি ও আলোচনা Logo নবীনগর দেওয়ানী আদালত পরিদর্শন করেন দুই হাইকোটের বিচারপতি Logo মনোহরগঞ্জে ২০ মাসেও শেষ হয়নি নির্মাণকাজ দুর্ভোগে কয়েক হাজার মানুষ Logo ধনবাড়ীতে পুলিশের অভিযানে ৭৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার Logo পাঁচবিবিতে মাওড়িতলা ব্রিজে ঝুঁকিপূর্ণ চলাচল, লাইট পোস্ট দাবি Logo স্পিকারের এপিএস সবুজকে ঘিরে অপপ্রচার, প্রতিবাদ Logo স্বরাষ্ট্র মন্ত্রীর প্রচেষ্টায় উপকুলবাসী পেল ইউবিইএসটি বিশ্ববিদ্যালয়ের চুড়ান্ত অনুমোদন Logo মৌলভীবাজারে চাঞ্চল্যকর নাঈম হত্যা মামলায় ৪ জনের ফাঁসি, ৫ জন খালাস

কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন ২০ জুলাই

কথাশিল্পী,অনুবাদক, সাংবাদিক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ

বিশিষ্ট কথাশিল্পী,অনুবাদক, সাংবাদিক ও চিকিৎসক নাজিব ওয়াদুদ ২০ জুলাই ৬৬ বছরে পদার্পণ করলেন। ১৯৬১ সালের এই দিনে রাজশাহী মহানগরীর উপকণ্ঠে শ্যামপুর গ্রামে তার জন্ম। নাজিব ওয়াদুদ সমকালের বিশিষ্ট কথাশিল্পী এবং অনুবাদক। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশ। সাহিত্যকৃতির জন্য তিনি দেশ-বিদেশের অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি বিভিন্ন সাহিত্যিক, সাংস্কৃতিক, সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত।
নাজিব ওয়াদুদ পেশায় একজন চিকিৎসক। তিনি এমবিবিএস, এমফিল (মনোরোগ) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ২০২৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের অতিরিক্ত প্রধান চিকিৎসক হিসেবে পূর্ণ অবসর গ্রহণ করেন। বর্তমানে একই প্রতিষ্ঠানে একই পদে চুক্তিভিত্তিক কর্মরত রয়েছেন। তিনি একজন জনস্বাস্থ্য গবেষক। দেশ-বিদেশের বিভিন্ন নামকরা জার্নালে তার অর্ধশতাধিক বৈজ্ঞানিক গবেষণা-প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
নাজিব ওয়াদুদ দীর্ঘদিন যাবৎ সাংবাদিকতার সঙ্গে জড়িত। বর্তমানে তিনি দৈনিক রাজশাহী সংবাদের প্রধান সম্পাদক এবং প্রিয়জন টিভির সম্পাদক। এর আগে তিনি রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক প্রথম প্রভাত, দৈনিক নতুন প্রভাত ও দৈনিক লাল গোলাপের সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বিভিন্ন সময় ডেইলি স্টার, নিউ এইজ এবং দৈনিক নয়া দিগন্তসহ বিভিন্ন জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টার ও ব্যুরো চীফ হিসেবে কাজ করেছেন। তিনি রাজশাহী সিটি প্রেসক্লাব এবং রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন।
নাজিব ওয়াদুদের জন্মদিন উপলক্ষে লিটলম্যাগ ‘সারবত্তা‘ ও ‘রৌদ্রলিপি‘র যৌথ উদ্যোগে আজ ২০ জুলাই বিকেল চারটায় রাজশাহী মহানগরীর মিয়াপাড়াস্থ সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে ‘বরেন্দ্রভাষ্যের রূপকার কথাশিল্পী নাজিব ওয়াদুদ’ শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশিষ্ট কবি-প্রাবন্ধিক ড. অনীক মাহমুদ। সভাপতিত্ব করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের চেয়ারম্যান বিশিষ্ট গবেষক অধ্যাপক ড. আলমগীর স্বপন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন কথাশিল্পী মইন শেখ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন কবি-গল্পকার মোস্তাক রহমান, কবি-প্রাবন্ধিক খুরশীদ আলম বাবু, গল্পকার-গবেষক ড. আবু নোমান, কবি-প্রাবন্ধিক সায়ীদ আবু বকর, কবি-প্রাবন্ধিক ড. ফজলুল হক তুহিন প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

সলঙ্গা-তাড়াশ সড়কের বেহাল দশা: দুর্ভোগে যাত্রী ও চালক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন ২০ জুলাই

আপডেট সময় ০৯:০৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬