ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার Logo পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন Logo সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের রায়পুর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন Logo দাগনভূঞার রামনগর ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশী, আলোচনায় জামায়াতসহ অন্যান্য দল Logo সংবাদ পরিবেশনে সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালন করা উচিত-নুরুল আমিন এমপি Logo বিশ্বমঞ্চে কপ-৩১: জলবায়ু ন্যায্যতার দাবিতে উপকূলীয় কয়রায় মানববন্ধন Logo লোহাগাড়া-সাতকানিয়া সিএনজি চালক কল্যাণ সমিতির অভিষেক ও আহ্বায়ক কমিটি গঠন Logo অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান Logo আড়ালে পড়ে গেছে আওয়ামী সরকারের রোষানলে চাকরি হারানো সচিব মকবুল হোসেনের নিগৃহীত হওয়ার কাহিনী! Logo ফ্রান্সে শিশু অধিকার ও পুলিশের ক্ষমতা বাড়ানো নিয়ে বিক্ষোভ

গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছে রিউমার স্ক্যানার

গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছে ফ্যাক্টচেক টিম রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানার জানায়, ১৪৬টি ঘটনায় ১৭৭টি গণমাধ্যমের ৬৮১টি ভুল তথ্য শনাক্ত করেছে রিউমার স্ক্যানার অনুসন্ধান টিম। চলতি ২০২৬ সালের প্রথম ৬ মাসে দেশীয় গণমাধ্যমে প্রকাশিত ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করলো রিউমার স্ক্যানার।
রিউমার স্ক্যানারের প্রতিবেদনে সবচেয়ে কম ভুল সংবাদের পরিসংখ্যানে রয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
পরিসংখ্যানে বলা হয়েছে, গত ৬ মাসে সর্বোচ্চ ২১ টি ভুল সংবাদ প্রকাশ করে প্রথম স্থানে রয়েছে দৈনিক ইনকিলাব। ১৯ টি ভুল সংবাদ প্রকাশ করে দ্বিতীয় স্থানে দৈনিক ইত্তেফাক এবং ১৪ টি ভুল সংবাদ প্রকাশ করে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছে দৈনিক যুগান্তর ও বিডি২৪রিপোর্ট।
রিউমার স্ক্যানার জানায়, গত ছয় মাসে সবচেয়ে কম অর্থাৎ একটি ভুল সংবাদ প্রকাশের তালিকায় রয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), প্রথম আলো, বাংলাদেশ টেলিভিশন, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, বিবিসি বাংলা, ডয়চে ভেলে, ইউএনবি, বাংলাদেশ বেতার, নিউ এজ, বাংলা স্ট্রিম, বিজয় টিভি, নয়া শতাব্দী, ক্যাম্পাস টাইমস, এশিয়ান টাইমস, আলাপ, বিডি২৪লাইভ, বিবার্তা২৪, এমটিনিউজ২৪, ডেইলি এশিয়ান এইজ, প্রবাস টাইম, প্রতিদিন খবর, নতুন সময়, দৈনিক এইদিন, বিডি মর্নিং, বায়ান্ন টিভি, সুখবর, ভোরের দর্পন, দৈনিক আজাদী, মিডফিল্ড ভিডিও, স্পোর্টসমেইল২৪, নিউ নেশন, বাংলাদেশ জার্নাল, প্রবাস জার্নাল, বাণিজ্য প্রতিদিন, বহুমাত্রিক, খুলনা গেজেট, ইততেহাদ নিউজ, ঢাকা এক্সপ্রেস, জনমত, দেশের পত্র।
বাংলাদেশে চলমান গুজব এবং ভুয়া খবর, অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে রিউমার স্ক্যানার।
সম্প্রতি রিউমার স্ক্যানার এক প্রতিবেদনে জানায়, সর্বোচ্চ ১৩৩ টি গুজবের শিকার হয়েছেন তারেক রহমান। দল হিসেবেও সর্বোচ্চ ৩৬০ টি গুজবের শিকার বিএনপি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার

গণমাধ্যমে ভুল সংবাদের পরিসংখ্যান প্রকাশ করেছে রিউমার স্ক্যানার

আপডেট সময় ১২:০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬