ঢাকা ১১:০৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক চুক্তি স্বাক্ষর Logo বৈশ্বিক উৎপাদন কেন্দ্র ও রপ্তানি প্রবেশদ্বার হতে চায় বাংলাদেশ Logo সিপাহি-জনতার বিপ্লব : সংবাদপত্রের পাতায় সেই দিনটি Logo উপকূলীয় অঞ্চলে চাষাবাদে নতুন সম্ভাবনা নিয়ে এলো উচ্চ ফলনশীল ‘ব্রি ধান- Logo শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি Logo গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী Logo গ্যাস সরবরাহ চারদিন বন্ধ থাকবে এমন সংবাদ বিভ্রান্তিকর : পেট্রোবাংলা Logo রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ Logo পুলিশের জন্য কেনা হবে দাঙ্গা নিয়ন্ত্রণকারী যানসহ ৫৮৩০ বাহন Logo কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

মিরসরাইয়ে ৩২ ঘণ্টার অভিযানে ৭ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই ইকোনমিক জোনে নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতির ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অভিযানে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশ সুত্রে জানা যায় , গত ৯ আগস্ট রাত ২টা থেকে পৌনে ৩টা পর্যন্ত মীরসরাই ইকোনমিক জোনের বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্মাণাধীন কারখানায় ১০ থেকে ১৫ জনের একটি ডাকাত দল হামলা চালায়। এ সময় তারা কারখানায় নিয়োজিত নিরাপত্তাকর্মীদের মারধর করে এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তিনটি মোবাইল ফোন ও আনুমানিক ২৫০ মিটার বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ৯ আগস্ট জোরারগঞ্জ থানায় ডাকাতির অভিযোগে মামলা করা হয়। মামলার পর চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলমের নির্দেশনায়, মীরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার নাদিম হায়দায় চৌধুরীর তত্ত্বাবধানে এবং জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে অভিযান শুরু করে পুলিশ। পুলিশের দাবি, টানা ৩২ ঘণ্টার অভিযানে মীরসরাই ইকোনমিক জোন ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে মেহেদী হাসান, মো. রাকিব ও এমদাদুল হক প্রকাশ এমরানের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (১০ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে লুট হওয়া বৈদ্যুতিক তার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মেহেদী হাসান(২৩), মো. রাকিব(২১), সুজাউল হক প্রকাশ সুজা উল্লাহ(২৪), এমদাদুল হক প্রকাশ এমরান(২৮), মিজান উদ্দিন(৩২), মো. সাখাওয়াত হোসেন প্রকাশ নাহিদ(২৪) ও ইউসুফ প্রকাশ ডাক্তার(২৬)। তাদের সবাই জোরারগঞ্জ থানার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গ্রেপ্তার সাতজনকে আদালতে পাঠানো হয়েছে। আদালত ইউসুফ প্রকাশ ডাক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়া গ্রেপ্তার এমদাদুল হক প্রকাশ এমরানের বিরুদ্ধে তিনটি এবং মো. রাকিবের বিরুদ্ধে একটি জিআর গ্রেপ্তারি পরোয়ানা থানায় মুলতবি রয়েছে।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের মধ্যে প্রাক-অর্থায়ন স্কীম বিষয়ক চুক্তি স্বাক্ষর

মিরসরাইয়ে ৩২ ঘণ্টার অভিযানে ৭ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার

আপডেট সময় ০৩:১৫:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬